ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রথম টেস্টে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মুমিনুল
এবাদত হোসেন চৌধুরী ছিলেন না একাদশে। শরিফুল ইসলামের সাথে একাদশে ছিলেন খালেদ আহমেদ। শরিফুল আবার চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় পেস বোলাররা আরেকটু ভালো বল করতে পারত। তাদের প্রতি আমাদের সবার প্রত্যাশাও বেড়েছে।
প্রথম ইনিংসে ওরা আরেকটু ভালো বল যদি করত… দ্বিতীয় ইনিংসে তো শরিফুল ছিল না। খালেদ আরেকটু ভালো লেন্থে বল করলে ভালো হত।’ পেসারদের ভালো করার জন্য সাধারণত এশিয়ার বাইরের উইকেটকে বেশি কার্যকরী ধরা হয়। তাই বলে চট্টগ্রাম বা ঢাকার উইকেটে ভালো করা সম্ভব নয়, মানতে নারাজ মুমিনুল।
তার ভাষায়, ‘বিশ্বের যেকোনো উইকেটে পেসাররা ভালো করতে পারে, যদি বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে। ঢাকা টেস্টের জন্য স্বভাবতই পরিকল্পনা একটু ভিন্ন হবে।’ তবে মুমিনুলকে তৃপ্ত করেছে তিন স্পিনারের পারফরম্যান্স। সাকিব আল হাসানের সাথে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের বোলিং ‘স্পোর্টিং’ উইকেটেও ছিল সন্তোষজনক।
অধিনায়ক বললেন, ‘এই উইকেটে স্পিনারদের উইকেট পাওয়া খুব কঠিন। সাকিব ভাইর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওরা ভালো করছিল, তখন সাকিব ভাই রান নিয়ন্ত্রণ করে। নাঈম তাইজুলও ভালো করেছে। উইকেট বিচারে স্পিনাররা খুব ভালো বল করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live