ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজকে টেস্ট দলে ফিরাতে মরিয়া নান্নু
মুস্তাফিজ এখন টেস্টে আর ফিরতেই চান না। যদিও বোর্ড ও টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে আবারও টেস্টে ফিরিয়ে আনতে চায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানালেন, মুস্তাফিজ টেস্টে ফিরে আসবেন এমন প্রত্যাশা তার।
শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে নেওয়ার ব্যাপারে নানা কানাঘুষা থাকলেও কাটার মাস্টার এখনও ভারতে আছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নান্নু বললেন, ‘যারা আছে তাদের নিয়েই দল ঘোষণা করে দিয়েছি। মুস্তাফিজ সংক্ষিপ্ততম ফরম্যাট নিয়ে ব্যস্ত। সেখান থেকে এই সিরিজে এসে খেলা কঠিন। এখন যারা আছে, টিম ম্যানেজমেন্টের অধীনে কাজ করছে ওদের ওপরই আমরা আস্থা রাখছি।’
তবে মুস্তাফিজকে ফেরানোর ব্যাপারে চেষ্টা থামছে না। প্রধান নির্বাচক জানান, ‘মুস্তাফিজের সাথে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। নির্বাচক প্যানেল থেকে রুটিন ডিসকাশন। ঢাকায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল তৈরি করব। তখন এসব নিয়ে আলোচনা করব।’
‘মুস্তাফিজকে টেস্ট দলে অবশ্যই প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।’
লঙ্কান সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে। এই ম্যাচের ভেন্যু মিরপুর, যেখানে বাংলাদেশের হয়ে দারুণ সব স্মৃতি আছে মুস্তাফিজের। অবশ্য নান্নুর প্রত্যাশা, এই ম্যাচে আরও ভালো খেলবে বাংলাদেশ।
তিনি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে। সব টেস্ট ম্যাচই চ্যালেঞ্জিং। এই টেস্টে আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করেছি। দ্বিতীয় ইনিংসে বোলিংও ভালো করেছি। আশা করছি দ্বিতীয় টেস্টে আরও ভালো ক্রিকেট খেলব, ৫ দিন ভালো খেলে ভালো ফলাফল আনব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live