ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রশিদকে মূল্যবান উপহার দিলেন বিরাট কোহলি
বৃহস্প্রতিবার (১৯ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে গুজরাট। এই ম্যাচে নামার আগে রশিদকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। এই ব্যাট নিয়ে কোহলিদের বিপক্ষেই ম্যাচ খেলতে নামবেন এই স্পিনার।
আইপিএলে দুইজন দুই দলে খেললেও কোহলির সঙ্গে রশিদের সম্পর্কটা বেশ ভালো। এই আফগান স্পিনার বলেন, 'বিরাট কোহলির সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। উপহারের জন্য ধন্যবাদ।'
রশিদ আইপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে প্রায় ২২ গড়ে ১৬ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ব্যাট হাতেও দলে অবদান রেখেছেন তিনি। ব্যাটিংয়ে ১৩ ম্যাচে ১৮ গড়ে করেছেন ৭২ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৪৭ স্ট্রাইকরেটে।
এদিকে আইপিএলের পয়েন্ট টেবিলে দাপট দেখাচ্ছে গুজরাট। ১৩ ম্যাচ খেলে ১০ ম্যাচেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পয়েন্ট টেবিলেও শীর্ষ স্থানে আছে তারা। অন্যদিকে পাঁচ নম্বরে আছে বেঙ্গালুরু। তাই আজকের ম্যাচটি বেঙ্গালুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live