ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দল আমার কাছে রান চায়: লিটন
প্রচণ্ড গরমের মাঝেই চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট। মুশফিকুর রহিম কিপিং গ্লাভস ছাড়ার পর সেটির দায়িত্ব সামলাচ্ছেন লিটন। এমন গরমে ১৫০-১৬০ ওভারে কিপিং করে এসে ব্যাটিং করাটা বেশ কষ্টকর। তবুও ব্যাটিংয়ে এসে খেলেছিলেন ৮৮ রানের দারুণ এক ইনিংস। এমন গরমে কিপিং ও ব্যাটিং, দুটিই কষ্টকর বলে জানিয়েছেন লিটন।
এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মনোযোগ তো সবসময়ই দিতে হয় (মাঠে)। পরিশ্রমের জায়গাটাও অনেক। কারণ, এরকম কন্ডিশনে ১৬০ ওভারের মতো কিপিং করা, আলাদা চ্যালেঞ্জ থাকে এই প্রচণ্ড গরমে, এরপর ব্যাটিংয়ের দায়িত্ব তো আছেই, দল আমার কাছে রান চায়।‘
‘আমার কাছে মনে হয়, দুটিই কষ্টকর। তবে আমি যখন ব্যাটিংয়ে যাই, মাথায় রাখি যে দল আমার কাছে অনেক কিছু চায়। এটা আমাকে আত্মবিশ্বাস দেয় যে দল আমাকে মূল্যবান ক্রিকেটার মনে করে। চেষ্টা করি দলকে কিছু দেওয়ার।’
ক্যারিয়ারের শুরু দিকে একটু ধুঁকলেও সম্প্রতি সাদা পোশাকে রঙ ছড়াচ্ছেন লিটন। ২০১৯ সালের জানুয়ারি থেকে ১৮ ম্যাচ খেলা লিটনের ব্যাট থেকে এসেছে ১ হাজার ১৭২ রান। প্রায় ৪০ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার সেই সময় দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন সাতটি হাফ সেঞ্চুরি। মানসিকতা ও প্রস্তুতির মেথড পরিবর্তনের ফলে এমন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন লিটন।
তিনি বলেন, ‘আমি প্র্যাকটিস মেথড বদলেছি, বিশেষ করে এই সংস্করণের জন্য। নির্দিষ্ট কিছু অনুশীলন করেছি, মানসিকতার বদল তো অবশ্যই। নিজের ধৈর্য (বেড়েছে)… আমার মনে হয়, অনুশীলন আর মানসিকতার জন্যই হয়তো ফল পাচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live