ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তাইজুলের পর সাকিবের আঘাত, দেখেনিন সর্বশেষ স্কোর
অধিনায়ক করুনারত্নেকে হারিয়ে আগেই কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। এবার ধনাঞ্জয়া ডি সিলভাকে দ্রুত ফিরিয়ে ম্যাচে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ নিলো বাংলাদেশ। এই লঙ্কান অলরাউন্ডারকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান।
লাঞ্চ থেকে ফেরার চতুর্থ ওভারেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের আউট সাইড অফ স্টাম্পের ফুল বলে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। মিড উইকেটে থাকা মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচে ৫২ রানে ফেরেন লঙ্কান অধিনায়ক।
মেন্ডিস ফেরার পর করুনারত্নের সঙ্গে যোগ দেন আগের ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি কোনো রান করার আগেই তাইজুলের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন।
চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস। এর মধ্যে খালেদ আহমেদের এক ওভারেই টানা তিনটি চার মেরেছেন মেন্ডিস। তাইজুল ইসলামের এক ওভারেও তারা ৯ রান নিয়েছেন। নাঈম হাসানের এক ওভারেও ১২ রান নিয়েছেন মেন্ডিস-করুনারত্নে।
দুইজনই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে একবার করে জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানে তাইজুল ইসলামের বলে ইন সাইড এজ হয়েও বেঁচে যান মেন্ডিস। কিপার ও ফার্স্ট স্লিপের ফাঁক গলে বল চলে যায় থার্ড ম্যান অঞ্চলে। এরপর সাকিব আল হাসানের একটি বল করুনারত্নের ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল। যদিও তা লুফে নিতে পারেননি লিটন দাস।
তাইজুলের লেংথ বল ব্যাটে ছোঁয়াতে পারেননি মেন্ডিস। ফলে বল অফ স্টাম্পে আঘাত হানে। এমন বোল্ডে ৪৩ বলে ৪৮ রানের ইনিংস শেষ হয় মেন্ডিসের। তিনি এই ইনিংস খেলার পথে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৬৫/১০ (১৭০.১ ওভার) (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮; রাজিথা ৪/৬০, আসিথা ৩/৭২)।
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস)- ১৪৪/৫ (৪৮ ওভার) (ফার্নান্দো ১৯, করুনারেত্নে ৫২, মেন্ডিস ৪৮; তাইজুল ৪/৪৬)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live