ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কঠিন শাস্তি পেলেন রাজা
গেল ১৭ মে (মঙ্গলবার) বুলাওয়ায়োতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয় স্বাগতিক জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। ৩৭ রান নিয়ে ক্রিজে ছিলেন রাজা। নামিবিয়ার ডানহাতি লেগ স্পিনার এরাসমাসের করা বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন রাজা। আম্পায়ারের দেওয়া আউটের সেই সিদ্ধান্ত মানতে পারেননি রাজা।
আউটের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করাতে দেখা যায় ৩৬ বছর বয়সী জিম্বাবুইয়ান অলরাউন্ডারকে। এছাড়া মাঠ ছাড়ার সময় আম্পায়ারের উদ্দেশ্যে গালমন্দ করতে থাকেন রাজা। এই সময় বেশ কয়েকবার অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। এমনকি ড্রেসিংরুমে গিয়েও রাজার চোখেমুখে বিরক্তির ছাপ এতটুকু কমেনি।
রাজার এমন কান্ড অবধারিতভাবেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের নজর এড়ায়নি। ম্যাচ শেষে রাজাও পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে এই ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে শাস্তির হাত থেকে রেহাই মেলেনি রাজার।
আইসিসির আচরণবিধির ২.৮ ধারা (লেভেল -১) ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে রাজাকে। এছাড়া শাস্তিস্বরূপ এই অলরাউন্ডারকে দুই ডিমোরিট পয়েন্টও পেতে হয়েছে। ২৪ মাসের মধ্যে প্রথমবারের মতো ডিমোরিট পয়েন্ট দেখতে হলো এই জিম্বাবুয়াইনকে। আগামী ২৪ মাসের মধ্যে আরও অন্তত দুইটি ডিমোরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুইটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live