ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রিভার্স সুইপ খেলেই আউট হয়েও উপযুক্ত জবাব দিলেন : মুশফিক
সেই মুশফিক চট্টগ্রাম টেস্টে ছিলেন অনেক সংযমী, ধৈর্যশীল। ফলে পেয়েছেন ক্যারিয়ারের টেস্টে ৮ম শতকের দেখা। যদিও শেষপর্যন্ত সুইপ খেলার লোভই সাজঘরে ফিরিয়েছে তাকে। ১৮ ইনিংস পর শতকের দেখা পেতে মুশফিককে মোকাবেলা করতে হয় ২৭০ বল।
পুরো ইনিংসে ছিল মাত্র ৪টি চার। শতক হাঁকানোর পর দ্রুত রান তোলার সুযোগ ছিল মুশফিকের, তাতে হয়ত কাঙ্ক্ষিত লিডের দেখা পেত টাইগাররা। তবে ঠিক তখন লাসিথ এম্বুলদেনিয়ার নিরীহ এক বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।
বিদায়ের আগে ২৮২ বলে ১০৫ রান করেন মিস্টার ডিপেন্ডেবল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিককে রিভার্স সুইপ খেলার প্রবণতা ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় মুশফিক তার দুটি ডাবল সেঞ্চুরির ইনিংস দেখার আমন্ত্রণ জানান, তার দাবি অনুযায়ী যা রিভার্স সুপ শটে ভরপুর ছিল।
মুশফিক বলেন, ‘আমি ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে সুইপ শট খেলে আউট হয়ে গেলেন। উইকেট কেমন এর ওপর নির্ভর করে। এটা অনেক ভালো, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। এখানে থিতু হলে অন্যান্য শট খেলা যায়, সোজা ব্যাটে খেলা যায়।
আরেকটা জিনিস- আমি কিন্তু রিভার্স সুইপ খেলে দুইটা ডাবল সেঞ্চুরিও করেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। শুধু একটা না, দুইটা ডাবল সেঞ্চুরি। যাদের কাছে ভিডিও আছে দেখলে বুঝতে পারবেন।
প্রতি ইনিংসে ৩-৪টা রিভার্স সুইপ আছে।’ মুশফিক আরও জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি রিভার্স সুইপ খেলার প্রবণতা থেকে বের হবেন না। তিনি বলেন, ‘এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ শট। কিন্তু আমি ভবিষ্যতেও এটা খেলতে ভয় পাব না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live