ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আমার ওপরে আল্লাহ্ আছেন: মুশফিক
আজকে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে ঢোকার আগে, ২০১৩ সালে তিনিই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়েছিলেন। অথচ ওই ম্যাচেই প্রথমবার সুযোগ ছিল মোহাম্মদ আশরাফুলের সামনে ডাবল সেঞ্চুরি করার।
এই ম্যাচে মুশফিকের আগে পাঁচ হাজার করতে পারতেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত মুশফিকই করেছেন এই দুই রেকর্ড। এর পেছনে ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রম ও আল্লাহ্র রহমতকেই স্মরণ করলেন বেশি মুশফিক।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কোরআনের আয়াত উচ্চারণ করেই আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিজের পরিশ্রমের কথাটিও জানাতে ভোলেননি আজকের ম্যান অব দ্য মোমেন্ট মুশফিক।
তার ভাষ্য, ‘না, ভাগ্যবান মনে হয় না… (কপালে হাত রেখে) এই যে কপালটা দেখছেন… হাসবুনাল্লাহু ওয়া নে’মাল ওয়াকিল; নে’মাল মাওলা ওয়া নে’মান নাসির (যার অর্থঃ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।)’
আল্লাহর কাছ থেকে পরিশ্রমের ফল পাওয়ার কথা জানিয়ে মুশফিক আরও যোগ করেন, ‘আমি যখন অনুশীলনের জন্য সকালে উঠি, তখন আপনাদের অনেকেই ঘুমিয়ে থাকেন। তো আল্লাহ্র রহমত তো আছে। আল্লাহ্ কিছুটা হলেও দেখেন।’
এ সময় তামিমের সঙ্গে পাঁচ হাজার রানের প্রতিযোগিতার বিষয়ে তিনি বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আপনি নিজে করে যতটা মজা পাবেন, সেটা যদি আপনার সতীর্থ বা বন্ধু বা ভাই করে তাহলে আনন্দটা অন্যরকম। আমার কাছে এমনই মনে হয়।’
মুশফিক আরও বলেন, ‘আমি প্রথম ডাবল সেঞ্চুরি করার পর তামিমই আমার রেকর্ড ভেঙেছিল। আমি খুবই খুশি হয়েছিলাম। এটাই স্বাভাবিক। কারণ রেকর্ড হয়ই ভাঙার জন্য। ও সেটা খুবই তাড়াতাড়ি ভেঙেছে। আবার ও আমাকে বলেছিল, তুই-ই আমাকে ছাড়িয়ে যাবি। এটি খুবই স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যেভাবে আমরা সতীর্থরা একে অপরকে সাপোর্ট করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live