ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
দশম ব্যাটার পেসার শরিফুল ইসলাম হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়লে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৬৫ রানে। শ্রীলংকার প্রথম ইনিংস থেমেছিল ৩৯৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলো বাংলাদেশ।
বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম (৫৩*), লিটন দাস (৫৪ *)। দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন এই দুজন। ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন দুজনই।
কিন্তু লাঞ্চ বিরতির পরই হঠাৎ ছন্দপদন। লাঞ্চে লিটন দাস পছন্দের খাবার পেয়েছিলেন কিনা কে জানে! সেই রাগ বুঝি ঝাড়তে চাইলেন শ্রীলংকান বোলারদের ওপর! লাঞ্চ বিরতি শেষে প্রথম বলেই আউট। বদলি পেসার রাজিথার অনেকটা বাইরের বল অযথা তাাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ১৮৯ বলে ১০টি চারের সাহায্যে ৮৮ রান কর।
এরপর উইকেটে আসেন আগের দিন হাতের পেশিতে টান পেয়ে ১৩৩ রানে মাঠ ছাড়া তামিম ইকবাল। তামিম মাঠে নেমে প্রথম বলেই আউট। রাজিথার ডেলিভারিটা অবশ্য ছিল দুর্দান্ত। অফ স্ট্যাম্পের বাইরে পরে ভেতরে ঢুকেছে অনেকটা। ব্যাটে-বলে করতে পারেননি তামিম। সরাসরি বোল্ড।
গত আফগানিস্তান সিরিজে এই ভেতরে ঢোকা বলে বহু ভুগেছেন তামিম। আজও ঠিক সেভাবেই ফেরার আগে ২১৮ বল খেলে ১৫টি চারের সাহায্যে ১৩৩ রান করেছেন।
মুশফিকুর রহিম অপরপ্রান্তে অবিচলই ছিলেন। রানের চিন্তা বাদ দিয়ে উইকেট আকড়ে পড়ে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। অপর দিকে সাকিব আল হাসান সাত নম্বরে ব্যাটিং করতে নেমে কিছুটা আক্রমনাত্মক হতে চেয়েছেন। তবে সফল হতে পারেননি। আসিথা ফার্নান্দোর শরীর তাক করা বলে উচিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ২৬ রানের মাথায়। বিজ্ঞাপন
খানিকবাদে ফিরেছেন মুশফিকুর রহিমও। তবে ফেরার আগে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিক। ১০৫ রান করে ফেরার আগে ২৮২ বল খেলে চার মেরেছেন মাত্র ৪টি, ছক্কা নেই। এতেই বুঝা যায়, রানের চিন্তা বাদ দিয়ে কিভাবে উইকেট আগলে পড়ে ছিলেন মুশফিক।
বাকি সময়ে লেজের ব্যাটারদের নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করে গেছেন তাইজুল ইসলাম। ৪৫ বলে ৩ টি চারের সাহায্যে ২০ রান করে ফিরেছন তাইজুল। বাংলাদেশ থেমেছে ৪৬৫ রানে। বিজ্ঞাপন
শ্রীলংকার হয়ে রাজিথা ৬০ রানে নিয়েছেন চার উইকেট। আসিথা ফার্নান্দো ৭২ রানে নিয়েছেন তিন উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live