ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল ছাড়লেন কেন উইলিয়ামসন
রাইজার ক্যাম্পের প্রত্যেকে কেন উইলিয়ামসন ও তার স্ত্রীকে অনেক শুভকামনা জানাচ্ছে এবং তার যেন নিরাপদে সন্তুান ভূমিষ্ঠ হয় সেই কামনাও করছে।অধিনায়ক চলে যাওয়ায় হায়দরাবাদের নেতৃত্ব কার ঘাড়ে পড়ছে সে নিয়ে চলছে নানা আলোচনা। ধারণা করা হচ্ছে ভুবনেশ্বর কুমার কিংবা নিকোলাস পুরান এই দায়িত্ব পাবেন।
অতীতে হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর। আর ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক হয়েছেন পুরান। ২২ মে দলের শেষ লিগ ম্যাচে এই দুজনের মধ্যে কাউকে টস করতে দেখা যাবে।
হায়দরাবাদ ও পাঞ্জাব- দুই দলেরই প্লে অফে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু খুবই কম। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সাবেক চ্যাম্পিয়নরা। তাদের সম্ভাবনা ঝুলে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের হোঁচট খাওয়ার ওপর।
উইলিয়ামসন এই আসরে ধুঁকছিলেন। কমপক্ষে একশ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বাজে স্ট্রাইক রেট (৯৩.৫০) তার। ১৩ ম্যাচে তার সংগ্রহ ২১৬ রান। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছয়ে নেমে ব্যাট করেন নিউ জিল্যান্ড অধিনায়ক। ১৮তম ওভারে নেমে ৭ বলে ৮ রানে অপরাজিত ছিলেন।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে হায়দরাবাদের জার্সিতে নিউ জিল্যান্ডার গ্লেন ফিলিপসের অভিষেক হতে পারে। ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক ছক্কার (৫৭ ইনিংসে ৯৭ ছয়) কীর্তি গড়েন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live