ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এসি রুম ছেড়ে মাঠে যান, বুঝতে পারবেন : সিডন্স
প্রচণ্ড গরমের মধ্যে চট্টগ্রাম টেস্ট খেলছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টেস্টের মত দীর্ঘ পরিসরের ক্রিকেটে এমন গরম বাড়িয়ে তোলে ক্রিকেটারদের চোটের প্রবণতা। ক্র্যাম্পের মত বিষয় তাই নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার।
তৃতীয় দিনের খেলা শেষে ব্যাটিং কোচ জেমি সিডন্সের কণ্ঠে ফুটে উঠল অসহায়ত্ব। গরম কতটা কাবু করে রেখেছে সবাইকে, তার একটা দৃষ্টান্ত হয়ে থাকল তামিমের ক্র্যাম্প। তবে সিডন্সের আশা, দ্রুত সেরে ওঠে চতুর্থ দিন ব্যাট হাতে নেমে আবারও রানের ফোয়ারা গড়বেন তামিম।
তামিমের পেশিতে টান লাগার বিষয়ে সিডন্স জানান, ‘২ দিন মাঠে থাকার পর সে যেভাবে ব্যাটিং করেছে- দারুণ। এই গরমে রানিং বিটুইন দ্যা উইকেট করতে হয়েছে। এভাবে শরীরে শক্তি ধরে রাখা কঠিন। এসি রুম ছেড়ে মাঠে যান, বুঝতে পারবেন কতটা গরম, কীভাবে এই গরম আপনাকে পানিশূন্য করে দেবে।’
‘তাই ওর ক্র্যাম্পের বিষয়টা আমি বুঝি। আমার বিশ্বাস কাল ও ঝরঝরে হয়েই মাঠে নামবে। ঠিকমত খাবার-পানি খেলে ঠিক হয়ে যাবে।’
মাহমুদুল হাসান জয়ের সাথে তামিমের ১৬২ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় উড়ন্ত সূচনা। অভিজ্ঞ তামিমের সাথে তরুণ জয়ের পরিপক্ব ব্যাটিং স্বস্তি দিয়েছে ব্যাটিং কোচকে। তামিমের সাথে জয়কেও তাই প্রশংসার সাগরে ভাসালেন সিডন্স, দিলেন প্রাপ্য কৃতিত্ব।
তিনি বলেন, ‘তামিম-জয় গতকাল যে ভালো শুরু এনে দিয়েছিল আজ তাতে পূর্ণতা দিয়েছে। তামিম দুর্দান্ত ছিল। কোনো সন্দেহ নেই, তামিম কাল নেমে আরও রান করবে। আজ যা হয়েছে আমরা ঠিক তা-ই চেয়েছিলাম। এই জুটি সফল। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া জুটি। তামিম অ্যাঞ্জেলো ম্যাথিউসের মত প্রয়োজনীয় শট দিয়ে নিজের ইনিংস সাজিয়েছে। জয়ও নিজের কাজ ঠিকঠাক করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live