ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিরতির পর মুশফিক লিটন এর চমকে এগিয়ে বাংলাদেশ
লিটন-মুশফিকের দারুণ ব্যাটিংয়ে ১০৭ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩১৮। আর ৭৯ রানে পিছিয়ে তারা। ৪৮ থেকে লাসিথ এম্বুলদেনিয়ার শর্ট বল পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে ফিফটি পূর্ণ করেছেন লিটন দাস।
৯৭ বলে মাইলফলক ছুঁতে তিনি চার মেরেছেন ৮টি। বছরের শুরুতে ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর আবার পঞ্চাশ ছুঁলেন তিনি। মাঝে চার ইনিংসে সর্বোচ্চ ছিল ৪১।
মুশফিকুর রহিমের সিঙ্গেলে বাংলাদেশের দলীয় রান স্পর্শ করল তিনশ। ঠিক ১০১ ওভারে তিনশর ঠিকানায় পৌঁছাল স্বাগতিকরা। শ্রীলঙ্কার চেয়ে মুমিনুল হকের দল পিছিয়ে আর ৭৯ রানে, হাতে উইকেট ৭টি।
১১৯ বলে ৪৬ রানে খেলছেন মুশফিক। লিটন ৯২ বলে ৪৭ রানে ব্যাট করছেন। বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার অফ স্টাম্পের বাইরে পিচ করা বলে পা বাড়িয়ে দেন মুশফিকুর রহিম। কোনো শট খেলার চেষ্টা তিনি করেননি। এলবিডব্লিউয়ের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় শ্রীলঙ্কান অধিনায়ক নেন রিভিউ।
তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল স্টাম্পের অনেক বাইরে দিয়ে যেত। নষ্ট হয় শ্রীলঙ্কার দ্বিতীয় রিভিউ। ক্যাচ দিয়ে বেঁচে গেলেন লিটন দাস। বোলিংয়ে ফিরে উইকেট পেতে পেতেও পেলেন না ধনঞ্জয়া ডি সিলভা।
অফ স্পিনারকে বেরিয়ে এসে ডিফেন্স করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট লেগে। বেশ নিচু ক্যাচ ছিল অবশ্য, বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি ওশাদা ফার্নান্দো।
তখন ৩৩ রানে ব্যাট করছিলেন লিটন। অফ স্পিনার রমেশ মেন্ডিসকে দারুণ কাভার ড্রাইভে চার মারলেন লিটন দাস। এই বাউন্ডারিতে মুশফিকুর রহিমের সঙ্গে তার চতুর্থ জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ১০৮ বলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live