ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
উড়ন্ত ফর্মে থাকা এনামুলের জাতীয় দলে ফেরা নিয়ে বিসিবির সিদ্ধান্ত জানালেনঃ জালাল ইউনুস
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ১১৩৮ রান করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তারকা ব্যাটার এনামুল হক বিজয়। বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রান করতে পারেননি আর কেউ।
এর আগে বিপিএলেও ৯ ম্যাচে ১২১ স্ট্রাইকরেট ও ৩১ গড়ে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে এবার প্রায় তিন বছর পর সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফিরছেন এনামুল বিজয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে অনেক কথার ফাঁকে আসন্ন সফরে বিজয়ের থাকার খবরটিও জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান।
জালাল ইউনুস বলেছেন, ‘(এনামুল হক) বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তারপরও আমার মনে হয় তারা বিবেচনায় রাখছে। তবে নিশ্চিতভাবে বিজয় টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে থাকছে।’
সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এনামুল বিজয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের জার্সিতে ফেরা হয়নি তার। এবার ওয়েস্ট ইন্ডিজেই হয়তো ফুরাবে অপেক্ষা, মিলবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ।
উল্লেখ্য, আগামী ৫ জুন প্রায় দেড় মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন থেকে আর শেষ ম্যাচটি হবে ১৬ জুন তারিখে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live