ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের কন্ডিশনের বেশ মিল রয়েছে। উপমহাদেশের দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের জন্য বিশ্বকাপের ভালো প্রস্তুতি হতে পারে এই ত্রিদেশীয় সিরিজ। এই ত্রিদেশীয় সিরিজের আগে অ্যাডিলেডে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করবে।
সেখানে স্থানীয় দল রেডব্যাকের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ক্যাম্প শেষে উড়াল দেবে নিউজিল্যান্ডে। বিশ্বকাপের প্রাক্বালে ৬ বা ৭ অক্টোবর শুরু হতে পারে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজ শেষে আবারও উড়াল দেবে বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে।
অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব।’ ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো হতে পারে ক্রাইস্টচার্চে। জালাল ইউনুস বলেন, ‘সিরিজটি সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক প্রতিপক্ষ সম্ভবত পাকিস্তান হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল অন্তত চারটি ম্যাচ খেলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live