ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দিল্লি, লখনউ, আরসিবির দিকে তাকিয়ে কলকাতা, দেখেনিন আইপিএলের প্লে-অফের কঠিন সমীকরণ
রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দু'দলের ১টি করে ম্যাচ বাকি। নিজেদের শেষ ম্যাচে জিতলে দু'দলেরই প্লে-অফ নিশ্চিত। রাজস্থান শেষ ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। লখনউ শেষ ম্যাচ খেলবে কলকাতার বিরুদ্ধে। দু'দল নিজেদের শেষ ম্যাচে হারলে নেট রান-রেটের নিরিখে প্লে-অফের দৌড়ে নামতে হতে পারে তাদের।
আরসিবি গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে তারা চতুর্থ দল হিসেবে ১৬ পয়েন্টে পৌঁছবে। পঞ্জাবকে হারিয়ে ১৪ পয়েন্ট পৌঁছে যাওয়া দিল্লি তাদের শেষ ম্যাচে মুম্বইকে হারালে তারাও ১৬ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে নেট রান-রেটে প্লে-অফের টিকিট পাবে রাজস্থান, লখনউ, আরসিবি ও দিল্লির মধ্যে ৩টি দল (যদি লখনউ ও রাজস্থান নিজেদের শেষ ম্যাচে হারে)।
আরসিবি গুজরাটের বিরুদ্ধে হারলে রাজস্থান ও লখনউ শেষ ম্যাচ না জিতেও প্লে-অফে চলে যাবে। দিল্লি সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট হাতে পাবে। দিল্লি যদি শেষ ম্যাচ হারে, তবে ১৪ পয়েন্টে থাকা সব দলের মধ্যে নেট রান-রেটের নিরিখে প্লে-অফের চতুর্থ দল নির্ধারিত হবে।
কেকেআরের সামনে নেট রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে যদি তারা শেষ ম্যাচে লখনউকে হারায় এবং আরসিবি ও দিল্লি তাদের শেষ ম্যাচে হারে তবেই।
কেকেআরের রান-রেটের নিরিখে প্লে-অফে যাওয়ার অঙ্ক:-
১. কেকেআরকে নিজেদের শেষ ম্যাচে লখনউকে বড় ব্যবধানে হারাতে হবে। তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৪।
২. আরসিবিকে শেষ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হারতে হবে। তাহলে ব্যাঙ্গালোরের পয়েন্ট দাঁড়াবে ১৪।
৩. দিল্লিকে তাদের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হবে। সেক্ষেত্রে দিল্লির পয়েন্ট দাঁড়াবে ১৪।
৪. পঞ্জাব তাদের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারালেও তাদের জয়ের ব্যবধান বড় হওয়া চলবে না। সেক্ষেত্রে পঞ্জাবের পয়েন্ট দাঁড়াবে ১৪।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live