ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রাজস্থান শিবিরে যোগ দিলেন এই ক্রিকেটার, খেলতে পারেন ধোনিদের বিরুদ্ধে
প্রথম সন্তানের জন্মের পরে দেশে ফিরে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের বিদেশি ক্রিকেটার শিমরন হেটমেয়ার। ফের ভারতে ফিরেছেন তিনি। যোগ দিয়েছেন রাজস্থান দলে। নিভৃতবাস কাটিয়ে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। হেটমেয়ার ফেরায় আরও শক্তিশালী হল সঞ্জু স্যামসনদের দল।
৮ মে ছেলের জন্ম হয় হেটমেয়ারের। তার পরেই গায়ানা চলে যান তিনি। ফলে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হেটমেয়ারকে ছাড়া নামতে হয় রাজস্থানকে। বাঁ হাতি ব্যাটার না থাকায় একটু হলেও সমস্যায় পড়ে রাজস্থানের মিডল অর্ডার। দিল্লির বিরুদ্ধে পরের দিকে ব্যাট করতে নামেন সঞ্জু। তাতে ক্ষতি হয় দলের। ম্যাচ হারে রাজস্থান।
এ বারের নিলামে সাড়ে আট কোটি টাকায় হেটমেয়ারকে কেনে রাজস্থান। দলের মিডল অর্ডারের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ১১ ম্যাচে ১৬৬.২৯ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন। গড় ৭২.৭৫। শেষ দিকে নেমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি তাদের। তাই শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে সঞ্জুদের। তার আগে হেটমেয়ার দলে যোগ দেওয়ায় অনেক সুবিধা হল তাঁদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live