ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিম ও জয়ের ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষ বিনা উইকেটে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৩৫ এবং মাহমুদুল হাসান জয় ৩১ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে দিনের শুরুতে ৬ উইকেটে ২৫৮ রান নিয়ে ব্যাট করতে নামে সফররত শ্রীলঙ্কা। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের শুরু থেকেই শাসন করতে থাকেন আগের দিনের দুই অপরাজিত লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।
৩৪ রানে দিন শুরু করা চান্দিমাল তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর দেখে-শুনেই খেলে যাচ্ছিলেন তিনি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক দুই ওভার আগে নাঈম হাসানের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পরেন চান্দিমাল। আউট হওয়ার আগে ১১৪ বল খেলে করেন ৬৪ রান। একই ওভারে নিরোশান দিকভেলাকে শূন্যরানে ফেরত পাঠান নাঈম।
দ্বিতীয় সেশনের খেলার শুরু ওভারেই দুই উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ রানে রমেশ মেন্ডিস এবং শূন্যরানে লঅসিথ এম্বুলদেনিয়া আউট হন।
নবম উইকেট জুটিতে বিশ্ব ফার্নান্দোকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তুলেছেন ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ইতিমধ্যে এই দুই ব্যাটার মিলে গড়েন অপ্রতিরোধ্য ৪৭ রানের জুটি। এরপর শরিফুলের করা বল ফার্নান্দোর হেলমেটে আঘাত করলে রিটায়ার্ড হার্ট হন তিনি।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের ডাবল সেঞ্চুরির পথে সঙ্গ দেয়ার জন্য আবারও ব্যাট করতে নামেন বিশ্ব। দেখে-শুনেই খেলছিলেন ম্যাথিউস। এক পর্যায়ে ১৯৯ রানে অবস্থান করে তার ব্যক্তিগত ইনিংস।
১৫৩তম ওভারের শেষ বলে টোকা দিয়ে ১ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ক্যাচ উঠে সাকিবের হাতে। তাতেই ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় ম্যাথিউসের। ৩৯৭ বলে খেলা ১৯৯ রানের ইনিংসটি ১৯টি চার এবং একটি ছয়ে সাজানো। এদিকে ১৭ রানে অপরাজিত থাকেন বিশ্ব ফার্নান্দো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live