ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
৩০০ বা ৪০০ নয় বাংলাদেশের বিপক্ষে একটাই চাওয়া শ্রীলঙ্কার
আজ রোববার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের শুরুটা অবশ্য ছিল বাংলাদেশের। দিনের শুরুতে দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ম্যাথুস দাঁড়িয়ে যান দারুণভাবে। কুশল মেন্ডিসকে নিয়ে দিনের দ্বিতীয় সেশনটি অবিচ্ছিন্নভাবে কাটিয়ে দেন ম্যাথুস। শেষ সেশনের শেষভাগেও দারুণ নিয়ন্ত্রিত ছিলেন ম্যাথুস এবং দিনেশ চান্ডিমাল।
দিন শেষে শ্রীলংকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা কুশল মেন্ডিস বললেন, ‘প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।
এদিকে বাংলাদেশ দলের পক্ষ থেকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলে গেছেন, কাল শ্রীলংকাকে ৪০০ রানের মধ্যেই আটকে রাখতে চায় বাংলাদেশ।
চট্টগ্রামের উইকেটে বোলারদের জন্য কাজটা যে আসলেই কঠিন সেটা বুঝা গেল সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুসের কথাতেও। দিন শেষে শ্রীলংকার সাবেক অধিনায়ক বলেন, ‘স্পিনাররা খুব বেশি সুবিধা পায়নি। স্পিনারদের বল খুব একটা টার্ন করেনি, সিমাররা হয়তো মাঝেমধ্যে একটু সুইং করাতে পেরেছিল। আমরা আশাবাদী তৃতীয় ও চতুর্থ দিনে এটি টার্ন করবে। এটা এখনও খুব ভালো উইকেট, তাই প্রথম ইনিংসের রান খুব গুরুত্বপূর্ণ। উইকেট দিনকে দিন আরো ফাটল ধরবে। প্রথম ইনিংসের সংগ্রহ আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, তারপর আমাদের স্পিনাররা কাজে আসবে।’
সেঞ্চুরি প্রসঙ্গে ম্যাথুস বলেন, ‘এটা (সেঞ্চুরি) ছিল খুব গুরুত্বপূর্ণ, ট্র্যাক বিবেচনায় একটি খুব ভালো উইকেট ছিল এটি। কাউকে বড় ও লম্বা ইনিংস খেলতে হতো এবং এমন ধীর উইকেটে প্রথম ইনিংসের স্কোর খুব গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live