ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
উইকেট, উইকেট, উইকেট, দেখেনিন সর্বশেষ স্কোর
বিরতির পর প্রথম বলেই বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন হাফসেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস (৫৪)। পুল করতে গিয়ে মিডউইকেট নাইম হাসানের ক্যাচ হয়েছেন লঙ্কান এই ব্যাটার। তাতেই ভেঙেছে ৯২ রানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান। ম্যাথিউজ ৫৪ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম সেশনে হারায় দুই উইকেট। তবে দুই ওপেনারকে হারানোর পর দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নাইম হাসান, খালেদ আহমেদদের বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক খেলছিলেন তারা। তবে সাকিব আক্রমণে এসেই তাইজুল ইসলামকে সঙ্গে বেঁধে ফেলেন তাদের, রানের জন্য রীতিমতো হাঁসফাঁস করতে হয়েছে দুই লঙ্কান ব্যাটারকে।
প্রথম টেস্টের দ্বিতীয় সেশন শেষে ৫৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। এই সেশনে ৩২ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৮৫ রান করেছে তারা। এর মধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস ও ম্যাথিউজ। গত নভেম্বরের পর এবারই প্রথম ফিফটি পেলেন ম্যাথিউজ।
প্রথম সেশনে এসেছিল ২৪ ওভারে ৭৩ রান। সেখান থেকে দ্বিতীয় সেশনের প্রথম ১১ ওভারে ৫৫ রান করে ফেলেন কুশল ও ম্যাথিউজ। তবে সাকিব-তাইজুল আক্রমণে আসতেই থামে রানের গতি। এ দুজন মিলে টানা ২০ ওভার বোলিং করে খরচ করেন মাত্র ২০ রান। তবে সুযোগ তৈরি করলেও মেলেনি সাফল্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live