ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দুবাইয়ের মাটিতে সেমিফাইনালে ম্যাচে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন রুমানা আহমেদ

২০২২ মে ১৫ ১৪:০২:৪২

দুবাইয়ের মাটিতে সেমিফাইনালে ম্যাচে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন রুমানা আহমেদ

পরের সেমিফাইনালে রুমানার অলরাউন্ডিং পারফরম্যান্সের পরও হেরেছে তার দল বার্মি আর্মি। দল হারলেও ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ। এদিন দুবাইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে রুমানা আহমেদের দল বার্মি আর্মি।

মাত্র ৮৬ রানে পাঁচ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন রুমানা। ১৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। যেখানে দিয়ানা বেগের এক ওভারে নেন ২০ রান। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে টর্নেডো উইমেন।

ওপেনিংয়ে ৭৩ রানের জুটি গড়েন সোফি ডিভাইন ও স্টেফির ক্যালিস। এরপরও দলের জয়ের আশা জাহান রুমানা। বোলিংয়ে প্রথম দুই ওভারে উইকেট না পেলেও নিজের কোটার তৃতীয় ওভারে এসে ফেরান ৩৪ রান করা ক্যালিসকে।

ইনিংসের শেষে দুই ওভারে যখন মাত্র ৯ রান প্রয়োজন তখনই ১৯ তম ওভারে জোড়া উইকেট শিকার করেন রুমানা। তবে শেষ ওভারে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় টর্নেডো উইমেন৷ বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট নেন রুমানা আহমেদ। যেকারণে দল হারলেও ম্যাচের সেরার পুরস্কার উঠে তার হাতেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ