ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে তা এবার দেখে নেয়া যাক।
ব্যাটিং অর্ডারে বরাবরের মত এই ম্যাচেও ভরসা থাকছে ওপেনার তামিম ইকবালের সাথে। স্কোয়াডে থাকা আরেক তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়কে দেখা যাবে তামিমের সাথে ইনিংস উদ্বোধন করতে।
তিন নম্বরে জায়গা অনেকটাই পাকা নাজমুল হোসেন শান্তর জন্য। চার নম্বরে অধিনায়ক মুমিনুল হক গত কয়েক ম্যাচে রান না পেলেও তার উপর গুরুদায়িত্ব বর্তাবে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে তা নিশ্চিত। নিজেকে খুঁজে পাওয়ার মিশনও অনেকটা এই লিটল মাস্টারের জন্য।
সাকিব একাদশে ফিরলে পাঁচ নম্বরে দেখা যেতে পারে তাকে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই যে বাংলাদেশ দল সাকিবকে নিয়ে পরিকল্পনা করে রাখবে সেটাও নিশ্চিতভাবেই বলা যেতে পারে।
মিডল অর্ডারে বাকি দুই ভরসার নাম মুশফিকুর রহিম ও লিটন দাস। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসের সাথে মুশফিকুর রহিমের কাছেও দলের ব্যাটিংয়ের আস্থা থাকবে প্রথম টেস্টে।
বোলিং বিভাগে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে একাদশে থাকতে পারে একজন বাড়তি পেসার। এক্ষেত্রে শরিফুল ইসলামের সাথে এবাদত হোসেন এবং খালেদ আহমেদের একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিপরীতে স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে একাদশে থাকতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল মাঠে নামবে আগামীকাল (১৫ই মে) সকাল ১০টায়।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live