ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে লঙ্কান একাদশ ঘোষণা, চিন্তিত করুনারত্নে
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে রোববার (১৫ মে) সকাল ১০টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের আগের দিন শনিবার অতিরিক্ত একজন ক্রিকেটারকে নিয়ে একাদশ ঘোষণা করেছে লঙ্কানরা।
এদিকে করোনার ধকল কাটিয়ে ম্যাচে ফেরার জোর সম্ভাবনা আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। শনিবার সাগরিকায় তার সাচ্ছন্দ্য ব্যাটিং অনুশীলন তেমনই বার্তা দিচ্ছে।তাই সাকিব ফেরায় অস্বস্তিতে লঙ্কানরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সফরকারী দলের অধিনায়ক করুনারত্নে বলেন, ‘এখানে যখন আসি তখন তো বাংলাদেশের স্কোয়াডটা জানতাম। সেখানে সাকিব ছিল। স্বভাবতই তার ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি।
তাই সে করোনা সারিয়ে খেলতে এলেও আমাদের ভিন্ন কিছু করতে হচ্ছে না। তবে সাকিব না খেললে আমাদের জন্য বড় সুবিধা হত। সে যেহেতু খেলছে, আমরাও এটার জন্য প্রস্তুত আছি।’ এদিকে অর্থনৈতিক মন্দা চরম অবস্থায় পৌঁছেছে শ্রীলঙ্কায়। নিত্যপণ্যের দাম নাগাল ছাড়িয়েছে জনগণের।
জনগণের বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসের বিদায়ের পর দেশটির দায়িত্বে এসেছেন নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। দুঃখদুর্দশায় দিন পার করা দেশের জনগনকে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে আনন্দ দিতে চান করুনারত্নেরা।
তিনি বলেন, ‘ক্রিকেটই শ্রীলঙ্কার এক নম্বর খেলা। সবাই আমাদের জিততে দেখার জন্য মুখিয়ে থাকে। দেশে যত সমস্যাই হোক না কেন, শ্রীলঙ্কার খেলা চলাকালে সবাই টিভি অন করে থাকে। আমি মনে করি, দেশের অবস্থাটা সবাই বুঝতে পারছি এবং একটি সিরিজ জয় দেশের মানুষকে আনন্দ এনে দিতে পারে।’
চট্টগ্রাম টেস্টের জন্য শ্রীলঙ্কার একাদশ:দিমুথ করুনারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং রমেশ মেন্ডিস (১২তম)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live