ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কোন সেঞ্চুরি ছাড়াই ৬৭১ রানের ইনিংসে
প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে কেন্টের ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সারে অধিনায়ক ররি বার্নস। বাটিংয়ে নেমে দলটি আস্তে আস্তে বড় সংগ্রহের দিকে আগালেও কোন ব্যাটারের ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি।
উল্টো নার্ভাস নাইন্টিজে বিদায় নিয়েছেন তিন ব্যাটার। তিন নার্ভাস নাইন্টিজসহ সাত হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৬৭১ রানে থামে সারের ইনিংস। দলটির অধিনায়ক ররি বার্নস ৬৭১ রানে যখন ইনিংস ঘোষণা করেন, সেই সময়ই প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় সারে।
অবশ্য কাউন্টি ক্রিকেটে নিজেদের রেকর্ডটাকেই আবারও নতুন করে লেখে দলটি। সারের ইনিংসে মোট সাত ব্যাটারের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসে সর্বোচ্চ ৯৬ রান করেন ওলি পোপ। এই ব্যাটার ছাড়া বেন ফোকস এবং জেমি ওভারটনও নার্ভাস নাইন্টিজে কাটা পড়েছেন।
সারের হয়ে যে তিন ব্যাটার নার্ভাস নাইন্টিজে উইকেটে এসেছেন যথাক্রমে ৪, ৫ এবং ৬ নম্বর স্থানে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা তিন ব্যাটারের নব্বইয়ের ঘরের কাটা পড়ার ঘটনাও এই প্রথম।
সেঞ্চুরিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহের পুরাতন রেকর্ডের দখলদার ছিল নামিবিয়া। ২০১০-১১ মৌসুমে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল শিল্ডে উগান্ডার বিপক্ষে নামিবিয়া করেছিল ৬০৯ রান। নামিবিয়ার এই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিল ছয় ব্যাটার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি ছাড়ার এই রকম রানের পাহাড়ে চড়ার পূর্বের রেকর্ডটাও সারের দখলে। ২০০৫ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে সেঞ্চুরি ছাড়া ৬০৩ রান করেছিল। ওই ইনিংসে পাকিস্তানি বংশোদ্ভুত আজহার মাহমুদের ব্যাট থেকে এসেছিল ৮৬ রান।
সারের সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের করে নেওয়ার দিনে প্রতিপক্ষ কেন্টও রেকর্ড বইয়ে পরিবর্তন এনেছে। টানা ৬ ম্যাচের প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান দিলো রেকর্ড। এর আগে টানা ৫ ম্যাচের প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান দিয়েছিল জিম্বাবুয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live