ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভবিষ্যবানী করলেন করুনারত্নে
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে করুনারত্নে জানিয়েছেন, ২০ উইকেট তুলে নেয়া মোটেই সহজ ব্যাপার হবে না। এমনকি এই উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না বলেও মনে করেন তিনি। উইকেট পেতে হলে বোলারদের মাথা খাটাতে হবে এমনটাই ধারণা তার।
এ প্রসঙ্গে করুনারত্নে বলেছেন, ‘(২০ উইকেট নেওয়া) সহজ হবে না। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। তবে আমি মনে করি, আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তাহলে উইকেট পেতে পারেন।’
বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজে একটি টেস্ট চট্টগ্রামে খেলেছিল শ্রীলঙ্কা। ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সেই টেস্টে প্রথম ইনিংসে ৫১৩ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেতে ৭১৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৩০৭ রান করলে ম্যাচটি ড্র হয়।
৪ বছর পর বাংলাদেশ সফরে এসেও উইকেটে বোলারদের কিছু দেখছেন না করুনারত্নে। তিনি বলেছেন, ‘দেখে মনে হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট উইকেট, বোলারদের জন্য কিছুই নেই। আমি যেমনটা বললাম, মাথা খাটিয়ে বোলিং করতে পারলে এখানে ২০ উইকেট নেওয়া যাবে। যদি উইকেট নাও আসে, তবু মাথা খাটিয়ে ব্যতিক্রম কিছু চিন্তা করতে হবে। আমরা সেভাবেই পরিকল্পনা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live