ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রিভার্স সুইপ খেলতে মুশফিককে যে পরামর্শ দিলেন ডমিঙ্গো
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন লাঞ্চের ঠিক একটু আগে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছিলেন মুশফিক। ডানহাতি এই ব্যাটারের সঙ্গে দারুণ জুটি গড়া ইয়াসির আলী রাব্বি ফিরেছিলেন লাঞ্চের একটু আগে। তখন দলের স্বীকৃত ব্যাটার বলতে কেবলই মুশফিক।
এমন সময় সাইমন হার্মারের ওভারের প্রথম বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হতে পারতেন মুশফিক। লেগ বিফোর উইকেট নিয়ে জোরালো আবেদন করলেও তাতে আউট দেননি আম্পায়ার। যদিও পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন মুশফিক।
আউট থেকে বেঁচে যাওয়ার পরের বলেই রিভার্স সুইপ খেলেন তিনি। ব্যাটের কানায় লেগে বল আঘাত করে স্ট্যাম্পে। তাতে বাংলাদেশের শেষ ভরসা হিসেবে সাজঘরে ফেরেন মুশফিক। বাংলাদেশও অল আউট হয়েছে ২১৭ রানে। সেসময় মুমিনুল হক সমর্থন দিলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশকে বিপদে ফেললেও মুশফিককে রিভার্স সুইপ শট খেলতে বারণ করছেন না ডমিঙ্গো। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধরুন, ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।’
‘রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। স্রেফ সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live