ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
প্রথম টেস্টে খেলতে চায় সাকিব, বড় বাধা হয়ে দাড়িয়েছে কোচ ডোমিঙ্গো
১৫ মে থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু বাংলাদেশের। এই টেস্টে সাকিব খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিব চাইলে অবশ্যই খেলবেন।
তবে ডোমিঙ্গো ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলাতে রাজি নন। তার কথায় পরিষ্কার ইঙ্গিত, প্রথম টেস্টে সম্ভবত একাদশের বাইরেই থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ (শুক্রবার) দলীয় অনুশীলনের ফাঁকে টাইগার হেড কোচ সাকিব প্রসঙ্গে বলেন, ‘আমাকেও কোভিড ধরেছিল। এনার্জিটা একরকম থাকে না। সরাসরিই নেমে পড়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে নয় যে ছয়-সাত ওভার করলেই হবে। এখানে পাঁচদিন খেলতে হবে।’
ডোমিঙ্গো যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই সে খেলুক। সে খেলাটার অন্যতম সেরা ক্রিকেটার। তবে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যেন সে সেরা পারফরম্যান্সটা দিতে পারে। নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। একদিনে কমপক্ষে ১৫ ওভার বল করতে পারে কিংবা সেরা ছয়ে ব্যাট করতে পারে।’
সাকিবকে দলে যে কেউই চাইবে কিন্তু পুরোপুরি ফিট না হলে খেলানো কঠিন উল্লেখ করে টাইগার হেড কোচ বলেন, ‘সবাই চাইবে একাদশে পুরো ফিট সাকিবই খেলুক। ৫০-৬০ ভাগ ফিট হলে তো খেলানো কঠিন।’
শুধু করোনার ধাক্কা নয়, প্রস্তুতির ঘাটতির বিষয়টিও সামনে আনলেন ডোমিঙ্গো। তার ভাষায়, ‘টেস্টে সরাসরি ঢুকে পড়ার আগে তার ফিটনেস দেখতে হবে। দেখতে হবে সে কী অবস্থায় আছে। কোভিড থেকে মাত্র সেরে উঠলো, খুব বেশি ক্রিকেট খেলেনি। অবশ্যই সে আমাদের বড় খেলোয়াড়, দলে থাকলে ভারসাম্যটা সহজ হয়। কিন্তু আমাদের কাল তাকে দেখতে হবে। গত দুই-তিন সপ্তাহ সে ব্যাটিং বা বোলিং করেনি। এটা পাঁচদিনের ক্রিকেট। গরমও আছে। সবকিছুই তো মাথায় রাখতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live