ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কোহলি-পূজারারা আমাদের পরিবারেরই: রিজওয়ান
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন পূজারা ও রিজওয়ান। দেশের হয়ে খেলার সময় একে অপরের চিরপ্রতিপক্ষ হলেও এখানে খেলছেন কাধে কাধ মিলিয়ে। এর ফলে তাদের মধ্যে সম্পর্কটাও বেশ গাঢ় হয়েছে।
পূজারার সঙ্গে কাউন্টিতে একই দলে খেলেন বলেই যে তার সঙ্গে রিজওয়ানের ভালো সম্পর্ক তা কিন্তু নয়। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার বিশ্বাস করেন সকল ক্রিকেটারই একে অপরের ভাই। সেটা হোক চিরপ্রতিপক্ষের কোহলি কিংবা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ বা ইংল্যান্ডের জো রুট।
রিজওয়ান বলেন, ‘আমি যদি বলি ‘আমাদের বিরাট কোহলি’, তাহলে মোটেও ভুল হবে না। একইভাবে আমাদের পুজারা, আমাদের স্মিথ বা আমাদেরই রুট। কারণ আমরা সবাই একটি পরিবার।’
কোনো ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তখন গোটা একটি জাতিকেই প্রতিনিধিত্ব করেন। তাই দেশের হয়ে নিজের সর্বোচ্চটুকুই দেয়ার চেষ্টা করেন। রিজওয়ান মনে করেন, দলের হয়ে খেলার সময় সবাই দলের কথা মাথায় রেখেই খেলে।
তিনি বলেন, ‘পুরো ক্রিকেট সম্প্রদায়টা একটি পরিবারের মতো। কিন্তু আপনি পাকিস্তানের হয়ে এবং আপনার ভাই অস্ট্রেলিয়ার হয়ে খেললে, তখন অবশ্যই আপনাকে নিজ দেশের জন্য নিজের ভাইকে আউট করার চেষ্টা করতে হবে। তবে এই লড়াই শুধু মাঠেই হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live