ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো নিউজিল্যান্ড
নিশাম সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। গত প্রায় পাঁচ বছরে তিনি টেস্ট ম্যাচ না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত যাওয়া-আসার মধ্যেই ছিলেন। গত এক বছরে তিনি খেলেছেন নয়টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে দলের চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। সাত ইনিংসে করেছেন মাত্র ৯২ রান। তবে স্ট্রাইকরেট ১৩৫.২৯। ৮.২০ ইকোনমিকে নিয়েছেন তিনটি উইকেট।
নিশামের বাদ পড়ায় কপাল খুলেছে ব্রেসওয়েলের। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা পেয়েছেন তিনি। চলতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ব্রেসওয়েলের।
সম্প্রতি বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এজাজ প্যাটেল। এই স্পিনার তো ভারতের বিপক্ষে টেস্টে এক ইনিংসে একাই নিয়েছিলেন ১০টি উইকেট। বাংলাদেশ সফরেও দারুণ বোলিং করেছিলেন তিনি। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপই এবার কেন্দ্রীয় চুক্তি তালিকায় ফিরলেন এজাজ।
২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি তালিকা : কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ট্রেন্ট বোল্ট, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, নেইল ওয়াগনার, উইল ইয়ং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live