ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এইমাত্র পাওয়া: ‘৪’ বছরের জন্য ইংল্যান্ডের টেস্ট কোচ ম্যাককালাম
এক বিবৃতিতে ইসিবি জানায়, লর্ডসে ২ জুন থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে টেস্ট কোচের দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। তাই তাকে বিদায় নিতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্ব থেকে।
ইসিবি এবারই প্রথম টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য পৃথক কোচ নিয়োগ দিচ্ছে। সেই ধারাবাহিকতায় টেস্টের দায়িত্ব পেলেন ম্যাককালাম। এই ফরম্যাটে কোচ হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন হেভিওয়েট কোচ। তাদের মধ্যে ম্যাককালাম ছাড়াও ছিলেন রিকি পন্টিং, গ্যারি কারস্টেনের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচরা।
খেলোয়াড়ি জীবন শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই শুধু কোচিং করিয়েছেন ম্যাককালাম। ২০২০ সালে কলকাতার প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এর আগে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ম্যাককালাম অবশ্য কখনও লাল বলে কোনো দলকে কোচিং করাননি। ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব তাই সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হবে এই কিউই কিংবদন্তির জন্য।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাককালাম বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের নতুন সেটআপে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। একটি সফল যুগের পথে এগোতে চাই। অনেক চ্যালেঞ্জ আসবে। অধিনায়ক বেন স্টোকস তার চারপাশকে অনুপ্রাণিত করার জন্য যথার্থ ব্যক্তি। আমরা সাফল্যের জন্য কাজ করব।’
৩৭ বছর বয়সী ম্যাককালাম নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১০১টি টেস্ট, ২৬০টি ওয়ানডে ও ৭১টি টি-২০ ম্যাচ। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। ২০১৯ সালে বিদায় বলেন খেলোয়াড়ি জীবনকে, এরপর থিতু হন কোচিংয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live