ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজের টেস্ট খেলার প্রশ্নে আন্দ্রে রাসলের উদাহারণ টেনে যা বললেন ডোনাল্ড
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির মতে, অনেকের শরীর টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত নন। তেমনটি হলে জোর করে টেস্ট খেলাটা হবে হিতের বিপরীত। ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রসঙ্গও টেনেছেন ডোনাল্ড।
আসন্ন শ্রীলংকা সিরিজকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট-বলের অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ডোনাল্ড সংবাদমাধ্যমের মুখোমুখী হলে উঠল মোস্তাফিজ প্রসঙ্গ।
পেস বোলিং কোচ বলছিলেন, ‘আমি ফিজের বড় ভক্ত। আমার মনে হয় সে সাদা বলের দারুণ বোলার। এটা (মুস্তাফিজের টেস্ট) নিয়ে বলা কঠিন। তারা (ক্রিকেটাররা) একটি বেছে নিতে পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস (জাতীয় দলের হয়ে) খেলার জন্য প্রস্তুত ছিল, এখন যেটা ৯ মাস।’
১২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও আন্দ্রে রাসেল টেস্ট খেলেছেন মাত্র ১টি। মজার ব্যাপার হলো টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর মোস্তাফিজ টেস্ট খেলেছেন ১৪টি। সর্বশেষ টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। বিজ্ঞাপন
ডোনাল্ড বলেন, ‘এটা ব্যক্তিগত পছন্দ। এটা নিয়ে আমরা ফিজের সঙ্গে কথা বলতে পারি। এটা ব্যক্তিগত ব্যাপার আসলে। আমি যখন আন্দ্রে রাসেলকে প্রথম নাইটসে (গ্লোবাল টি-টোয়েন্টির দল) দেখলাম। মনে হলো সে বিশ্বের সেরা ক্রিকেটার। সে ১৫০ কিমিতে বল করত, আবার ১১০ মিটার বড় ছক্কা মারত। তবে তার শরীরটা টেস্টের জন্য তৈরি না। কাজেই সে সংক্ষিপ্ত সংস্করণ বেছে নিয়েছে। এটা তার ব্যক্তিগত পছন্দ। কাজেই আমি সেটাতে হস্তক্ষেপ করতে চাই না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live