ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল চলার মাঝেই নেমে এলো অনেক বড় দু:সংবাদ
সেই চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকেই ছিটকে যাচ্ছেন জাদেজা। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে তিনি চোটে পড়েন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই।
জাদেজাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে চেন্নাইয়ের মেডিক্যাল দল। যদিও তার ইনজুরির কোনো উন্নতি হচ্ছে না। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তাই তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ দল এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ।
আইপিএলের এবারের মৌসুমটা যেভাবেই হোক ভুলে যেতে চাইবেন জাদেজা। ১০ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১৬ রান। উইকেট নিয়েছেন মোটে ৫টি। তার এমন পারফরম্যান্সের কারণে দলও ভুগেছে পুরো আসর জুড়ে। মাঠের পারফরম্যান্স হতাশ করলেও কাগজে কলমে এখনও চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে।
যদিও বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসকে নিজেদের বাকি সবগুলো ম্যাচেই হারতে হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকেও। আর যদি আর একটি ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। তাহলে চেন্নাইয়ের প্লে অফে খেলার আশা নিভে যাবে।
চেন্নাই যদি তাদের পরের তিনটি ম্যাচ জিতে নিতে পারে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। এরই মধ্যে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যথাক্রমে ১৮ ও ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে অনেকটাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live