ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তরুণ ক্রিকেটারদের নিয়ে এইচপি ইউনিটের দল ঘোষণা
এইচপি ইউনিটের ক্যাম্পের জন্য এবারের নির্ধারিত ভেন্যুর সংখ্যা তিনটি -কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট। এইচপি দলে ডাক পাওয়া ক্রিকেটারেদের ১৪ মের মধ্যে মিরপুরে রিপোর্টিং করতে হবে।
তিন ধাপের এইচপি প্রোগ্রাম শুরু হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প দিয়ে। ১৫ মে শুরু হয়ে ১ জুন পর্যন্ত কক্সবাজারে চলবে। এরপর ২ জুন সিলেটে স্কিল ক্যাম্প শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সিলেট পর্ব শেষে উড়াল দেওয়া হবে চট্টগ্রামে। সেখানে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে স্কিল ক্যাম্প।
এবারের এইচপি দলে পেসারদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পেসারদের তুলে আনতে ক্যাম্পে ১৪ জন পেসার রাখা হয়েছে।
আরও পড়ুন:বদলে গেল প্রোটিয়া সফরে অস্ট্রেলিয়ার সূচি
এ ছাড়া ক্যাম্পে ডাক পেয়েছেন আটজন ব্যাটার। পেসারদের পাশাপাশি স্পিনারদেরও রাখা হচ্ছে ক্যাম্পে। আছেন চারজন স্পিনার। উইকেটকিপার হিসেবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলী।
এইচপি ইউনিটে ডাক পাওয়া ক্রিকেটাররা-
ব্যাটার: তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারী, আকবর আলী (উইকেটরক্ষক), আইচ মোল্লা, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, অমিত হাসান।
পেসার: শফিকুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ এনামুল হক, রিপন মণ্ডল, সুমন খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, একেএস স্বাধীন, আসাদুজ্জামান পায়েল, সোহেল রানা, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, আশিকুর জামান।
স্পিনার: রকিবুল হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, হাসান মুরাদ, আমিনুল ইসলাম বিপ্লব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live