ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কলকাতার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন বিস্মিত শাস্ত্রী
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ বাছাই দেখে বিস্মিত রবি শাস্ত্রী। দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে প্রথম একাদশের বাইরে রেখে কলকাতার পর পর চারটি ম্যাচ খেলা নিয়ে নিজের বিস্ময় গোপন করেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ।
গত সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন প্যাট কামিন্স। এক ওভারে মুম্বইয়ের তিন ক্রিকেটারকে আউট করে কলকাতার জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। কিন্তু তার আগে পর পর চারটি ম্যাচে কামিন্সের জায়গা হয়নি কলকাতার প্রথম একাদশে। কলকাতার এই সিদ্ধান্ত বেশ অবাক করেছে শাস্ত্রীকে।
মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে কামিন্সের নাম দেখে খুশি হন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘কামিন্সের কথা মনে পড়ায় কেকেআর-কে ধন্যবাদ। চার-পাঁচটা ম্যাচে অতিরিক্ত খেলোয়াড়দের জায়গায় বসে কামিন্স কী করছিল জানি না। ও এখন বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমন ক্রিকেটারকে কেউ বসিয়ে রাখে!’’ আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন শাস্ত্রী। তাঁর মতে, কামিন্সের মতো সেরা মানের ক্রিকেটারকে বসিয়ে রাখার কোনও মানেই হয় না। কেকেআর-এর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি শাস্ত্রীর।
উল্লেখ্য, বল হাতে ভাল পারফরম্যান্স করতে পারছিলেন না কামিন্স। দু’-তিনটি ম্যাচে প্রত্যাশাপূরণ না করতে পারায় তাঁকে বাদ দিয়েই পর পর চারটি ম্যাচে প্রথম একাদশ বেছে নিয়েছিল কলকাতা। মুম্বই ম্যাচে দলে ফিরেই বল হাতে কামাল করেছেন কামিন্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live