ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিশাল দু:সংবাদ পেল চেন্নাই সুপার কিংস
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় জাদেজা শরীরের উপরের অংশে চোট পেয়েছিলেন এবং ফলস্বরূপ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছিল জাদেজাকে।
সিএসকে শিবির গত কয়েক দিন ধরেই তাঁর চোটের দিকে নজর রেখেছিল। তবে যা পরিস্থিতি, তাতে জাদেজা এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। যার ফলে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে জাদেজার খেলার সম্ভাবনা কার্যত নেই। জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। এমনও শোনা যাচ্ছে, এ বার আইপিএলে সম্ভবত বাকি ম্যাচে খেলতেই পারবেন না জাড্ডু।
আরসিবি এবং রাজস্থান রয়্যালস যদি আরও একটি খেলায় জিতে যায় এবং ১৬ পয়েন্টে পৌঁছতে সক্ষম হয়, তবে সিএসকে-র আইপিএলের প্লে-অফে ওঠার আর কোনও সম্ভাবনা থাকবে না। চেন্নাই যদি তাঁদের পরের তিনটি ম্যাচ জিতেও যায়, তাহলে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যে যথাক্রমে ১৮ এবং ১৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে।
এই মরশুমটা জাদেজা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে। ১০ ম্যাচে তিনি মাত্র ১১৬ রান করেছেন এবং ৫ উইকেট নিয়েছেন। গত বার আইপিএলে যে রকম স্বপ্নের ছন্দে ছিলেন জাদেজা, তার ধারেকাছে এ বার পৌঁছতে পারেননি তিনি। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভবত জাদেজার কিছুটা বিশ্রামের প্রয়োজন। এবং তার পরেই হয়তো তিনি নিজের সেরা ছন্দে ফিরে আসতন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live