ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘আমাদের কপাল খারাপ’, সাকিব প্রসঙ্গে পাপন
১৫ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। এই সিরিজে ছিল না কোন জৈব সুরক্ষা বলয় বা বড় কোন বিধিনিষেধ। তবে প্রথম টেস্টের অনুশীলন শুরুর আগে করোনা নেগেটিভ হয়েছিলেন সেখানে যাওয়া ক্রিকেটাররা। তবে সেখানে দলের সঙ্গে যাননি সাকিব ও মোসাদ্দেক হোসেন।
পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব বাড়তি ছুটি নিয়েছিলেন ২দিনের। সেই ছুটি শেষে মঙ্গলবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু করোনা যেন বড় বাধা হয়ে দাঁড়াল সাকিবের মাঠে ফেরায়।
এ নিয়ে আফসোস করে পাপন বলেন, 'এটা আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার পরীক্ষা করব খুব শিগগিরই। আমাদের প্রোটোকল আছে সে অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।'
'ধাক্কা এই কারণে যে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল, এটা তো অস্বীকার করার কিছু নেই। আর টেস্টে তো আমরা অনেক উইক আছি। তো সে কারণে এটা একটা বিরাট সুযোগ ছিল আমাদের এবং এখনো আছে। তো দেখা যাক সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে এটাই আমরা আশা করছি। এবং আমাদের এখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, তারা যদি খেলতে পারে তাহলে আমি মনে করি কোনো দলের সঙ্গেই আমাদের না জেতার কোনো কারণ নেই।'
আসন্ন এই সিরিজের করোনাবিধি অনুযায়ী কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে থাকতে হবে ৫ দিনের আইসোলেশনে। তাই ১০ তারিখ করোনা পজিটিভ আসায় সাকিবের আইসোলেশন শেষ হবে ১৪ তারিখ। তাছাড়া পরেরবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও ম্যাচ ফিটনেসের বিষয়ও আছে। তাই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live