ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মুমিনুলকে নিয়ে বাইরে যত চিন্তা, আমরা এতটা করছি না : রাজ্জাক
একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো মুমিনুলকে। তাঁকে তো বাংলাদেশের ‘ডন ব্র্যাডম্যান-ও’ আখ্যা দেওয়া হয়েছিল। তবে অধিনায়কত্ব পাবার পর থেকেই নিজেকে যেন হারিয়ে ফেলেছেন মুমিনুল।
ব্যাট হাতে যেমন ছন্দে নেই ঠিক তেমনি অধিনায়ক হিসেবেও মাঠে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না। কখনো দেখা যায় সিদ্ধান্তহীনতায় ভুগছেন। যে কারণে মানুষ তাঁর সমলোচনা করছেন। রাজ্জাক বলছেন একেক মানুষের মূল্যায়ন করার ক্ষমতা ভিন্ন। তবে দুটো সিরিজে যে চিরচেনা মুমিনুলকে খুঁজে পাওয়া যায়নি তা স্বীকার করেন রাজ্জাক।
“আসলে পরিকল্পনা করার কথা না (অধিনায়কত্ব বদলের)। একটা দুটা সিরিজ খারাপ যেতেই পারে, তার জন্য একজন মানুষকে নিয়ে হুট করে একটা কথা বলা ঠিক না। তারপরও একজনের মানসিকতা একেক রকম, মূল্যায়ণ করার ক্ষমতা একেক রকম।”
তিনি আরও যোগ করেন, “যে যেভাবে করে সেটা… আমার তরফ থেকে যদি বলি, সবকিছু স্বাভাবিক। কারণ দুটো সিরিজে আমরা মুমিনুলকে যেভাবে চিনি, সেভাবে দেখিনি।”
ব্যাটার মুমিনুল অফ-ফর্মে হলেও তাঁর ওপর পূর্ণ সমর্থন রয়েছে নির্বাচক রাজ্জাকের। এমনকি বোর্ডও যে তাঁকে নিয়ে খুব একটা দুশ্চিন্তায় আছে সেটিও না। ব্যাটার হিসেবে যে খারাপ সময় পার করছেন মুমিনুল সেটিই বললেন রাজ্জাক।
“ও কোন লেভেলের ব্যাটসম্যান, সেটাও আমাদের দেখা উচিত। ওর নামটা কাদের কাতারে আছে, এটা অবশ্যই দেখা উচিত। যে কাতারটা আমাদের দেশের মধ্যে নাই ই। একজন মানুষকে নিয়ে বলা তো সহজ, সবাই ই বলতে পারে। কিন্তু সে ঠিকঠাক আছে। ওর খারাপ সময় যাচ্ছে, যেতে পারে। এটুকুই, আর কিছু না।”
বাইরে মুমিনুলকে নিয়ে যত অভিযোগ ভেতরে আসলে তেমনটা নয়। রাজ্জাক মনে করেন মুমিনুলকে নিয়ে বাড়তি চিন্তার জায়গায় এখনও পৌঁছাননি।
“আমি নিশ্চিত বোর্ডেরও এটাই চিন্তা। তা না হলে তো বলেই দেওয়া যায় যে আমার হচ্ছে না তোমাকে দিয়ে। কিন্তু সেটাতো না। মুমিনুলকে নিয়ে বাইরে যত চিন্তা হচ্ছে, আমরা এতটা করছি না। কারণ অত চিন্তার জায়গায় এটা যায়নি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live