ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মুশফিককে নিয়ে পাপনের বক্তব্যে ঘি ঢাললেন রাজ্জাক
তার এমন মন্তব্যের সঙ্গে একমত বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। যদিও সবাই কেন মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলছে তা বুঝতে পারছেন না তিনি। নাজমুল হাসান তো একবারও মুশফিকের নাম উচ্চারণ করেননি। তাই তাকে নিয়ে গণমাধ্যমে সমালোচনার কারণ দেখছেন না রাজ্জাক।
তিনি বলেছেন, ‘পাপন ভাই যেটা বলেছেন, এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নাম তো উচ্চারণ করেননি (পাপন ভাই)। আমি আসলে জানি না। এটা সবার জন্য, যদি এরকম হয়, কেউ মনে করে, সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।'
দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি থেকে বিরতিতে আছেন তামিম ইকবাল। তিনি এই ফরম্যাটে আর ফিরবেন কিনা সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তামিমের উদাহরণ দিয়েই রাজ্জাক জানিয়েছেন, কোনো ক্রিকেটার যদি মনে করেন কোনো ফরম্যাট থেকে সরে দাঁড়ানো উচিত তাহলে তারা সরে যেতে পারেন। এটাই বুঝাতে চেয়েছিলেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, 'একটা টিমে যেখানে রেসপেক্ট দেওয়া, যেটা আপনি যদি মনে করেন আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি যদি মনে করেন আপনি এটা, যেটা তামিম করেছে টি-টোয়েন্টিতে, ওর কাছে মনে হচ্ছে। সবাই বলেছে ওকে নেওয়া হচ্ছে না, কিন্তু ও মনে করেছে ওর না খেলা উচিৎ। পাপন ভাই আসলে সেই কথাটাই বলেছে।'
সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই বলেও জানিয়েছেন তিনি। রাজ্জাক বলেন, 'এখনও আসলে এরকম কোনো কিছু হয়নি। হলে অবশ্যই আমরা কথা বলব। কথা বলতে সমস্যা কিসের। যদি আমার কাছে মনে হয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা দরকার, কোনো সমস্যাই নেই। আমি মনে করি না কোনো সমস্যা আছে। যখন আমরা চিন্তা করব, সিদ্ধান্ত নেব নিশ্চিতভাবে আমরা কথা বলব।'রর
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live