ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে বাদ পড়তে যাওয়া কলকাতার একাাদশ নির্বাচন নিয়ে অভিযোগ তুললেন অধিনায়ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর তেমন ভালো যায়নি কলকাতার। ১২ ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে দলটি। শুরু থেকে এখন পর্যন্ত অনেক পরিবর্তন দেখা গেছে দলটির একাদশে। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য উদ্বোধনী জুটিও খুঁজে পায়নি কলকাতা।
ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, অ্যারন ফিঞ্চ, স্যাম বিলিংস, বাবা ইন্দ্রজিৎ ও সুনীল নারিনদের প্রত্যেকেই ইনিংস উদ্বোধন করার সুযোগ পেলেও জায়গা পাকা করতে পারেননি কেউই। স্বাভাবিকভাবেই বিতর্ক থাকছে তাদের ম্যাচ পরিকল্পনা বা একাদশ নির্বাচন নিয়ে।
মুম্বাইয়ের বিপক্ষে ৫২ রানে জেতার পর আইয়ার বলেন, 'কোচ তো বটেই, প্রধান নির্বাহীও আমাদের দল নির্বাচনে জড়িত থাকেন। সব ক্রিকেটারই এটাকে ইতিবাচকভাবে দেখেন। তারা দলের হয়ে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করেন।'
'এই জয়টি আমাদের খুব প্রয়োজন ছিল। আমি যখন সবার সঙ্গে কথা বলেছি, তারা এই ম্যাচটি জিততে মুখিয়ে ছিল। আমি যদিও তেমন তৃপ্ত নই। তবে এভাবেই আমরা ম্যাচ জিততে চাই।'
১৪ মে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে কলকাতা। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live