ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দেখে নিন, আইপিএলে যে ৪টি দল প্লে-অফে যেতে চলেছে
সানরাইজ হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত নিশ্চিত করে দিল প্লে-অফের ছবিটি। শেষ চারে পৌঁছাতে চলেছে যারা তাদের তালিকা এখন স্পষ্ট। গতকাল দিল্লি ক্যাপিটালসের পরাজয় কার্যত ভাগ্য ফিরিয়ে এনেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের।
কারণ দিল্লি ক্যাপিটালস জয় লাভ করলে এক ধাক্কায় ব্যাঙ্গালোরের প্লে অফে পৌছানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতো। বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রয়েছে চলতি আইপিএলে অন্তর্ভুক্ত দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি।
লখনউ সুপার জায়েন্টস পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এবং গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে শক্ত খুঁটি পুঁতে রেখেছে রাজস্থান রয়্যালস। রানরেটে বেশ কিছুটা পিছিয়ে থেকে রাজস্থানের সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
যে দিল্লি প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ছিল, চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর সেই স্বপ্নে ধাক্কা লেগেছে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে আছেন ঋষভ পান্টরা। এছাড়া সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজ হায়দরাবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live