ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

দলের সঙ্গে যোগ দেননি সাকিব

২০২২ মে ০৯ ১৭:০৪:২১

দলের সঙ্গে যোগ দেননি সাকিব

আজ সোমবার (৯ মে) চট্টগ্রামে টাইগারদের অনুশীলন শুরু হয়েছে। এর আগে গতকাল রাত চট্টগ্রামে পৌঁছায় মুমিনুল হকের দল। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। এজন্য দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।

আগামী ১১ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। এ প্রসঙ্গে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ক্রিকেট অপারেশন্স থেকে সাকিব দুই দিনের ছুটি নিয়েছে। মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর দলের সঙ্গে যোগ দেবে।

আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে। সিরিজকে সামনে রেখে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ