ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবকে কেনেনি বললেই কলকাতার এই দুর্দশা
এর মাঝে ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলেন সাকিব। তবে এ বছর ২০২২ সালে কোনো দলই সাকিবকে দলে নেওয়ার প্রতি আগ্রহ দেখায়নি। আইপিএলে সবমিলিয়ে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। এতে ব্যাট হাতে ৭৯৩ রান করার পাশাপাশি উইকেট শিকার করেছেন ৬৩টি।
পারফরম্যান্স খুব বেশি উজ্জ্বল না হলেও দলে তার প্রভাব ছিল বেশ। ২০১২ ও ২০১৪ মৌসুমে কলকাতার হয়ে দুইবার শিরোপার স্বাদ পান এই অলরাউন্ডার। সাকিব থাকাকালীন প্রথম ধাপে (২০১১-২০১৭) দুই বার শিরোপা জিতে কলকাতা, তিন বার প্লে-অফে খেলে এবং দুই বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়।
২০১৮ মৌসুমেও প্লে-অফ খেলতে সক্ষম হয় ফ্রাঞ্জাইজিটি। এর পরের মৌসুমেই তাদের ছন্দপতন ঘটে। টানা দুই বার প্লে-অফে উঠতে ব্যর্থ হয় তারা। আর তাইতো সফলতা পেতে ২০২১ সালে আবারও সাকিবকে কিনে নেয় কলকাতা। তখন ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ বলেছিল, বাংলাদেশি অলরাউন্ডার না কি তাদের জন্য ‘লাকীচার্ম’ (সৌভাগ্যের প্রতীক)।
হয়তো তাদের কথাই সত্যি। ২০২১ সালে রানার্সআপ হয়েছে কেকেআর। ব্যক্তিগতভাবে তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স না থাকলেও দলটিতে সাকিবের ভাগ্য ছিল যে তা বলাই যায়! এদিকে চলতি মৌসুমে সাকিবের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্জাইজি। এমনকি তিন বার নিলামে তোলার পরও তাকে কেনেনি কলকাতা।
দলে ‘লাকীচার্ম’ না থাকায় কেকেআরও যেন তাদের ভাগ্য ফিরে পাচ্ছে না। এবারের আসরে একের পর এক ম্যাচ হেরেই চলেছে কলকাতা। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয়, বিপরীতে পরাজয় ৭টি। ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৯ নম্বরে। প্লে-অফে যে তাদের খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত বলা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live