ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কোহলির বিশ্রাম প্রসঙ্গে যা বললেন গাভাস্কার
কিছুতেই ছন্দ ফিরছে না তাঁর। ব্যাটে রানের খরা কাটতেই চাইছে না। রবিবারও আইপিএলে প্রথম বলে শূন্য রানে আউট হয়ে গেলেন বিরাট কোহলী। অনেকেই তাঁকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়ার কথা বলছেন। কিন্তু এই মতের সম্পূর্ণ বিরোধী সুনীল গাওস্কর। তাঁর সাফ কথা, ছন্দ ফিরে পেতে যত সময়ই লাগুক, দেশের হয়ে ম্যাচ খেলা থেকে বিশ্রাম নেওয়া উচিত নয় কোহলীর।
রবিবার কোহলী আউট হওয়ার পরেই গাওস্কর বলেন, “বিশ্রাম নেওয়া মানে জাতীয় দলের ম্যাচ থেকে বিশ্রাম নেওয়া নয়। ভারতের হয়ে ম্যাচ সবার আগে প্রাধান্য পাওয়া উচিত। খুব সহজ ব্যাপার এটা। যদি না খেলে, তা হলে ছন্দ ফিরে পাবে কী করে? সাজঘরে বসে থাকলে নিশ্চয়ই ওর ছন্দ ফেরত আসবে না। যত বেশি খেলবে তত ছন্দ ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে।”
গাওস্করের মতে, গোটা ভারতই চায় কোহলীর ছন্দ ফিরুক। এ বছর কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। সেখানে কোহলীর রান পাওয়া দরকার বলে তিনি মনে করেন। বলেছেন, “ভারতীয় সমর্থকদের জিজ্ঞাসা করুন। যারা খেলাটা বোঝে তারা সবাই চায় কোহলী ভারতের হয়ে রান করুক। তাই দেশের হয়ে ম্যাচ থেকে বিশ্রাম নেওয়া একেবারেই উচিত নয়।”
গাওস্করের মতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম নেওয়া উচিত হয়নি কোহলীর। বলেছেন, “শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান করার পরেই বিশ্রাম নিল। ব্যাটে রান আসার পর ওর উচিত ছিল খেলা চালিয়ে যাওয়া।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live