ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টি-২০’তে ডাবল সেঞ্চুরির ইতিহাস উইকেটরক্ষক ধোনির
ব্যাট হাতে লোয়ার অর্ডারে আট বলে ২১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলির পর মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রান করার নজির গড়ে ফেলেন তিনি। তবে এখানেই কিন্তু শেষ নয়। কিপিং গ্লাভস হাতে দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেও ফের আরেক নজির গড়েন ধোনি।
বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের দখলে আর এমন নজির নেই। কে সেই নজির? প্রথম উইকেটকিপার হিসাবে ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকান। তবে এই ‘ডাবল সেঞ্চুরি’ ব্য়াট হাতে নয়, বরং কিপিং গ্লাভস হাতে। প্রথম উইকেটকিপার হিসাবে তিনি বিশ ওভারের ফর্ম্যাটে ২০০ ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।
এই তালিকায় ধোনির সবথেকে কাছে থাকা দীনেশ কার্তিকও বেশ খানিকটা দূরে। কার্তিক ১৮২টি ক্যাচ ধরেছেন। তালিকায় তিন নম্বরে থাকা কামরান আকমল ১৭২টি ক্যাচের মালিক। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে কুইন্টন ডি’কক ও দীনেশ রামদিন রয়েছে। তাঁরা যথাক্রমে ১৬৬ ও ১৫০টি ক্যাচ ধরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live