ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ বোলারদের তালিকায় রয়েছে যে বাংলাদেশিরা
তবে নিশ্চয়ই শুধু এ জায়গায় থেমে থাকতে চাইবেন না টিম টাইগার্স। সামনে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ও ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তালিকায় সবমিলে ৪৮ জন বোলারের নাম উঠেছে। তার মধ্যে মাত্র তিনজন বাঙালি। স্পষ্ট ইঙ্গিত করছে টাইগারদের অধারাবাহিক পারফরম্যান্সের দিকে। নিশ্চিতভাবে এ তালিকায় আরও বাঙ্গালীদের দেখতে চাইবেন সবাই। বাংলাদেশীদের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন তাইজুল ইসলাম। তালিকায় ২২ নম্বরে এই বাঁহাতি স্পিনার এর অবস্থান। তাইজুল স্বীকার করেছেন সবমিলিয়ে ১৯ টি উইকেট।
অন্যান্য বাংলাদেশি বোলারদের তুলনায় সবচেয়ে বেশি ধারাবাহিক সম্ভবত তাইজুলই। এই ধরনের ধারাবাহিকতার পরও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এই বাঁহাতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্টের নির্বুদ্ধিতায় সাইড বেঞ্চে বসে থাকতে হয় তাইজুলের। স্পিন ফ্রেন্ডলি উইকেটে মাঠে নেমেই তাইজুলের অভাব টের পেয়েছে টাইগাররা। পরবর্তীতে তালিকায় ৩০ নম্বরে অবস্থান করছেন এবাদত হোসেন।
এবাদত স্বীকার করেছেন ১৭টি উইকেট। নিজের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেশ সমালোচিত হত এবাদত। তবে অসাধারণ বোলিং একশন, টানা জোরে বল করতে পারার দক্ষতা সবকিছুই ছিল এই বোলারের মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়ে শেষ পর্যন্ত সেটি প্রমাণ ও করে দিয়েছেন এবাদত। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন আস্তে আস্তে নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন এই ফাস্ট বোলার। পরবর্তীতে তালিকায় ৩৪ নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।
এই অফস্পিনার এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বীকার করেছেন ১৫ উইকেট। খুব বেশি উইকেট না পেলেও বল হাতে বেশ ধারাবাহিক ছিলেন মিরাজ। পেস বোলিং বান্ধব কন্ডিশনেও বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন এই বোলার। তালিকায় আরো বেশি বাংলাদেশি বোলারের নাম না থাকার অন্যতম কারণ হতে পারে টাইগারদের প্রাণ ভোমরা সাকিবের টেস্টে অনুপস্থিতি।
সাকিব আল হাসান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেললে নিশ্চিত ভাবেই বিশ্বসেরা অলরাউন্ডারের নাম থাকত তালিকায়। দল হিসেবে টাইগাররা যত ভাল পারফর্ম করবে তালিকায় নাম উঠবে তত বাংলাদেশীদের। তালিকায় মাত্র তিনজন বাংলাদেশীর নাম থাকা এ দিকে ইঙ্গিত করে যে দলের অবস্থান খুব একটা ভালো নয়। লঙ্কান সিরিজে প্রেক্ষাপট কি পরিবর্তন করতে পারবেন টাইগাররা?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live