ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

w,w,w,w,w, ৫ উইকেট নিয়ে নতুন ইতিহাস

২০২২ মে ০৯ ১১:৩৪:০৯

w,w,w,w,w, ৫ উইকেট নিয়ে নতুন ইতিহাস

এ বারের আইপিএল নিলামে আরসিবি হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে দলে নেওয়ায় অনেকেই একটু ভ্রু কুঁচকে ছিলেন। তবে দিন যত যাচ্ছে হাসারাঙ্গা প্রমাণ করে দিচ্ছেন তা পিছনে আরসিবির বড় বাজি ধরা একেবারেই ভুল ছিল না।

হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে আরসিবির হয়ে এক নতুন নজিরও গড়ে ফেললেন হাসারাঙ্গা। আরসিবির হয়ে একটি মরশুমে হাসারাঙ্গার থেকে বেশি উইকেট আর কোনও বিদেশি বোলার নেননি।

সানরাইজার্সের বিরুদ্ধে পাঁচ উইকেটের সুবাদে তাঁর এ মরশুমে উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াল ২১-এ। ২০১৫ সালে স্টার্ক ও পরের মরশুমে আরেক অজি তারকা শেন ওয়াটশনের নেওয়া ২০টি উইকেটই যুগ্মভাবে এক মরশুমে আরসিবির হয়ে বিদেশিদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল।

সেই রেকর্ড ভেঙে দিলেন হাসারাঙ্গা। উল্লেখ্য, ‘পার্পল ক্যাপ’ তালিকায় তিনি এই ম্যাচের পর যুজবেন্দ্র চাহালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। শীর্ষে থাকা চাহালের থেকে মাত্র এক উইকেট পিছিয়ে আছেন হাসারাঙ্গা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ