ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
স্বেচ্ছায় না সরলে সিনিয়রদের নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড
এমন অবস্থায় কেউ যদি নিজে থেকে সরে না যায় তবে বোর্ড হস্তক্ষেপ করবে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।বিসিবির চাওয়া সিনিয়র ক্রিকেটাররা নিজেদের পছন্দের সংস্করণে মনোনিবেশ করুক। দুই কোচ রাসেল ডমিঙ্গো ও জেমি সিডন্সের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘আমাদের এই প্লেয়ারগুলোকে আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নেক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।
বিষয়টি খোলাসা করে বিসিবির সভাপতি বলেছেন, ‘ক্রিকেটে একটা বিরাট পরিবর্তন আসছে। টি-টোয়েন্টিতে যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার অন্য একটা ফরম্যাটে মনোযোগ বা পারফরম্যান্স খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না। অনেক ভালো টেস্ট প্লেয়ার দেখবেন যারা টি-টোয়েন্টিতে মনোনিবেশ করছে টেস্টে তাদের পারফরম্যান্স হয়নি এবং তারা আস্তে আস্তে সরে আসছে। এটা খুবই ন্যাচারাল।’
সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অনিশ্চয়তা থাকে সাকিব আল হাসানকে নিয়ে। প্রতিটি সিরিজের আগেই আলোচনার বিষয় হয়ে ওঠে এই সিরিজে সাকিব খেলবেন কিনা। যদিও তিন ফরম্যাটেই তাকে পেতে মুখিয়ে থাকেন কোচ অধিনায়করা। সাকিবকে নিয়ে তাই ধোঁয়াশায় আছে বিসিবিও।
সাকিব প্রসঙ্গে পাপন বলেন, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা-ভাবনা জানা যাবে, ও কি চিন্তা-ভাবনা করছে, আমরা জানতে পারবো। সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে, কোনটা খেলবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live