ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

হঠাৎ করেই মুশফিককে নিয়ে যা বললেন পাপন

২০২২ মে ০৮ ১৮:২১:০১

হঠাৎ করেই মুশফিককে নিয়ে যা বললেন পাপন

ক্যারিয়ারের শেষদিকে থাকায় সিনিয়রদের অনেকের ফর্মই আগের মত নেই। বাস্তবতা মেনে টিম ম্যানেজমেন্ট বা বোর্ডকেও ভবিষ্যতের রণকৌশল সাজাতে হচ্ছে তরুণদের ওপর ভিত্তি করে। তামিম ইকবাল খেলছেন না টি-টোয়েন্টি, মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন, সাকিব আল হাসান প্রায়শই থাকেন ছুটিতে।

একমাত্র মুশফিকই এখনও সব ফরম্যাটে নিয়মিত খেলে বেড়াচ্ছেন, বা সেই আগ্রহ তার আছে। তবে মুশফিক তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বোর্ডকে নিজ থেকেই অবহিত করবেন, এমন আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করে খেলুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো। যদি সিদ্ধান্ত না নেয় একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের উদাহরণ দিয়ে বিসিবি প্রধান জানান, ‘ইতোমধ্যে রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ