ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আবারও প্রথম বলেই আউট কোহলি

২০২২ মে ০৮ ১৭:১৮:০৫

আবারও প্রথম বলেই আউট কোহলি

ব্যাঙ্গালুরু আজ জিততে পারলে শেষ চারের দৌড়ে নিজেদের অবস্থান নিরঙ্কুশ করে নিতে পারবে। অন্যদিকে হায়দরাবাদ জিতলে তারা চলে আসবে চতুর্থ স্থানে। এমন সমীকরণ সামনে নিয়ে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল।

টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তবে, টস জিতে ব্যাট করতে নামার পর দুর্ভাগ্যকে বহণ করেই চলছেন বিরাট কোহলি। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারলেন তিনি। জগদিশ সুচিথ প্রথম বলেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন কোহলিকে।

এবারের আইপিএলে টানা বাজে ব্যাটিং করে যাচ্ছেন বিরাট কোহলি। তার এ ধরনের আরও ব্যর্থতার ইনিংস রয়েছে। এ প্রতিবেদন লেখার সময় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রান ৬.১ ওভারে ১ উইবেট হারিয়ে ৪৮। ২১ রান নিয়ে ডু প্লেসি এবং রজত পাতিদার ২৪ রান নিয়ে ব্যাট করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ