ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একাদশে নেই মুস্তাফিজ : বন্ধ হতে চলেছে আজকের চেন্নাই ও দিল্লির ম্যাচ
আইপিএলের করোনা প্রটোকল অনুযায়ী, সেই নেট বোলারের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর আজ (রোববার) সকালে পুনরায় পিসিআর টেস্ট করানো হয়েছে দিল্লি ক্যাপিট্যালসের খেলোয়াড়, কোচিং স্টাফদের। আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে নিজ নিজ রুমে অবস্থান করতে বলেছে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ রাতেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে দিল্লি ও চেন্নাইয়ের। এই ম্যাচের আগে করোনার হানায় ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে কি না সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আইপিএল আয়োজক কর্তৃপক্ষ।
ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার অনুশীলনের সময় দিল্লির খেলোয়াড়দের কাছাকাছি সংস্পর্শেই ছিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা। তবু চেন্নাইয়ের খেলোয়াড়-স্টাফদের নতুন করে করোনা পরীক্ষা করাতে বলা হয়নি। তারা স্বাভাবিকভাবেই অপেক্ষায় আছেন রাতের ম্যাচের জন্য।
অবশ্য করোনার হানার পরেও ম্যাচটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। কারণ এর আগেও দিল্লির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। তখন বেশ কয়েক রাউন্ড পিসিআর টেস্টের পর মাঠে নামতে দেওয়া হয় দিল্লিকে।
তবে ভ্রমণজনিত জটিলতা এড়াতে দিল্লির দুইটি ম্যাচের ভেন্যু পুনে থেকে মুম্বাইয়ে সরিয়ে নেওয়া হয়। এবার দিল্লির ম্যাচ হবে মুম্বাইয়েই, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তাই ভ্রমণজনিত জটিলতার সম্ভাবনা কম। যে কারণে পূর্ব নির্ধারিত সময়েই হতে পারে ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live