ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলের ইতিহাসে সবচেয়ে লজ্জার রেকর্ড নিজের নামে করলেন উইলিয়ামসন
তবে সমস্ত রেকর্ড ভেঙে লজ্জাজনক রেকর্ড গড়তে পিছপা হলেন না বিতর্কিত অধিনায়ক উইলিয়ামসন। সবাইকে পেছনে ফেলে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করা ওপেনার হিসেবে নিজের নাম লিখে ফেললেন আইপিএলের রেকর্ডে। আইপিএল ইতিহাসে এক মরশুমে অন্তত ২০০ বল খেলা সব ওপেনারদের মধ্যে উইলিয়ামসনের ব্যাটিং স্ট্রাইক রেটই সবচেয়ে কম।
এই মরশুমে এখনও পর্যন্ত উইলিয়ামসন মাত্র ৯৬.১৩ স্ট্রাইক রেট নিয়ে ১০ ম্যাচে ১৯৯ রান করেছেন, ব্যাটিং গড় ২২.১১। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হতেই এই লজ্জার রেকর্ড নিজের নামে করে ফেলেন তিনি। উল্লেখ্য, গতকাল দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১১টি বল নষ্ট করে মাত্র ৪ রান সংগ্রহ করেন উইলিয়ামসন।
ইতিপূর্বে আইপিএলের আসরে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করে লজ্জার রেকর্ড নিজের নামে লিখেছিলেন গ্রেইম স্মিথ। স্মিথ ২০০৯ সালে ৯৮.১৪ গড়ে রান করেছিলেন। অবশ্য এবার সেই রেকর্ড ভেঙে দিলেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে ধারাবাহিক ব্যর্থতা ধীরে ধীরে দলকে বিপদে ফেলছে।
টানা পাঁচ ম্যাচে জয়লাভের পর টানা তিন ম্যাচে পরাজিত হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। ফলে প্লে-অফের লড়াইটা নিঃসন্দেহে কঠিন হয়ে দাঁড়িয়েছে উইলিয়ামসনদের সামনে। বর্তমানে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live